রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাণিজ্য মেলার মাঠে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বৃক্ষমেলা। এর উদ্ধোধনী অনুষ্ঠান আগামীকাল সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।
শনিবার বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এ কথা জানান।
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৫ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আনোয়ার হোসেন মঞ্জু জানান, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক প্রদান করবেন।
এ বছর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও চ্যানেল আইয়ের ‘প্রকৃতি ও জীবন’ নামক অনুষ্ঠানের পরিচালক আব্দুল মুকিত মজুমদারকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
এমকে





