ফেনীতে গুলিবিদ্ধ যুবলীগ কর্মী আবুল কাশে ডালিম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবুল কাশেম ডালিম ফেনী সদর উপজেলার ফরহাদ নগর গ্রামের আবুল বাশার কালাম ছেলে।
জানা গেছে, ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলার কোহিনুর আলম পক্ষের সঙ্গে বিরিঞ্চি এলাকার যুবলীগ নেতা স্বপন পক্ষের সোমবার দুপুরে সংঘর্ষ হয়। এতে কোহিনুল আলম সমর্থক ডালিম গুলিবিদ্ধ হন। তাকে ফেনী সদর হাসাপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। অবশেষে রাতে ঢামেকে তিনি মারা যান।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে কোহিনুর আলম ও স্বপন পক্ষের বিরোধ ছিল। তার পরিপ্রেক্ষিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জেডআই





