ময়মনসিংহে শহরের বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি প্রাইভেটকারও।

র‌্যাব জানিয়েছে, অস্ত্রসহ এক দল সন্ত্রাসী ময়মনসিংহ শহরে একটি প্রাইভেটকারে ঘোরাফেরা করছেএমন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় র‌্যাব। এ সময় শহরের বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ ৫ জনকে আটক করা হয়।

এমই