দেশের নদ-নদীর ৫২টি স্থানে পানি বৃদ্ধি ও ২৬টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৩টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ব্রহ্মপুত্র-যমুনা, সুরমা-কুশিয়ারা ও গঙ্গা নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। অপরদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা এবং সুরমা-কুশিয়ারা নদীসমূহে পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত হ্রাস পেতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহে পানি আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৫২টি স্থানে পানি বৃদ্ধি এবং ২৬টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ৫টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং একটি স্থানের তথ্য পাওয়া যায়নি।

খোয়াই ও কংস বিপদসীমার যথাক্রমে ৯ ও ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । হালদার পানি বিপদসীমা পর্যন্ত পৌঁছেছে।

এআর