শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামালউদ্দিন মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, যুগ্ম মহাসচিব তমিউদ্দিন টিটু, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান-সহ দলের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গণমাধ্যমকে বলেন, বাংলাদেশকে মেধাশূন্য করার জন্যই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় লাভের দুই দিন আগে আজকের এই দিনে হানাদারবাহিনী বরেণ্য বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। এদেশের সুর্য সন্তানদের রেখে যাওয়া স্বপ্ন জনগণের সকল মৌলিক অধিকার নিশ্চিত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে চেতনা তা যেন কোন বিশেষ মহলের স্বার্থে চোরাগলিতে হারিয়ে না যায় এই হোক আজকের অঙ্গিকার।
নাজিব





