রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ জাকির হোসেন ও মো. সোহেলেক গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন ডিএমপি গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম।
ডিবি দক্ষিণের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চিটাগাং রোডের পূর্নিমা সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এমআর





