বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আজ ভালো নেই। এই সরকার আজ মানুষকে জিম্মী করে রেখেছে। মানুষ মনের কথা প্রকাশ করতে পারছে না।
শুক্রবার ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বি.এন.পি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমরা নির্বাচনে যেতে চাই। কিন্তু নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠ ও সকলের অংশগ্রহণের মাধ্যমে।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক তৈমুর রহমান, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ইসমাইল হোসেন-সহ প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে আজগর আলী,সভাপতি, ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক এবং সফিকুল ইসলাম ও মাজেদুর রহমান সাজু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
জে.ইতি/ মাহমুদ





