চট্টগ্রাম নগরীর আমবাগান রেলওয়ে কোলনি বস্তি থেকে বিস্ফোরক দ্রব্যসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ২টার দিকে এ অভিযান চালানো হয়।এ সময় তাদের কাছে থেকে ৮টি পেট্রোল বোমা, ৯টি বড় চাকু এবং ২টি ককটেল উদ্ধার করা হয়।

২৮ ব্যটেলিয়ান বিজিবি’র উপ-অধিনায়ক মেজর সাব্বির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ইআর