প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, যখন সংলাপের জন্য ডেকেছি, তখন তিনি (খালেদা জিয়া) আসেননি। এখন সংলাপের কথা বলছেন। আগে মন ঠিক করুন, তারপর বলুন কি করতে চান।

পবিত্র ইদুল আজহা উপলক্ষে সোমবার সকালে সর্বসাধারণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বিএনপির আন্দোলনের সম্পর্কে তিনি বলেন, সরকার যেকোনো চ্যালেঞ্জ নিতে জানে। আন্দোলনের নামে সহিংসতা সরকার কঠোর হাতে দমন করবে।

শেখ হাসিনা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। দেশবাসী ভালোভাবে ঈদ উদযাপন করছে। সব জায়গায় সবাই নিরাপদে ঈদ আনন্দ উপভোগ করছে।

দেশবাসীকে উদুল আজহার শুভেচ্ছা জানিয়ে সবাইকে কুরবানির উৎসর্গের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এমআর