গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর প্রতি অভিমান করে বাবার বাড়িতে গিয়ে অন্তসত্তা গৃহবধু আখি আকতার (২২) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়নপুর গ্রামে। পুলিশ স্বামী সাইফুল (২৬), শ্বশুর ছহির উদ্দিন (৫৫) এবং গৃহবধুর চাচা আঃ রাজ্জাককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আখি আকতারের এর আগে বিয়ে হয়। সেখানে তার এক সন্তানের জন্ম হয়। পরবর্তীতে বিবাহিত স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতে বসবাস করতে থাকে।

এদিকে একই গ্রামের পার্শ্ববর্তী মুকুল মিয়ার ছেলে সাইফুল তার প্রথম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ায় আখিকে বিয়ে করে। ঘর-সংসারের এক পর্যায়ে আখি অন্ত:সত্তা হয়ে পড়ে। ঘটনার দিন সোমবার সন্ধ্যায় শ্বাশুড়ী অন্যত্র চলে যাওয়ার সুযোগে আখি নিজ শয়ন ঘরের তীরের সাথে রশ্মি দিয়ে আত্মহত্যা করে। পুলিশ সোমবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আখিকে পরিকল্পিত হত্যা করা হয়েছে না সে আত্মহত্যা করেছে সোমবার রাত ১১ টা আটককৃতদের পুলিশি জিজ্ঞাসাবাদ করা হয়। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরন করা হয়। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

 

এআই