পঞ্চাশ হাজার সৌদি রিয়াল ও দুইশ' মার্কিন ডলারসহ মনির (২৯) নামে এক যুবককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই মালয়েশিয়ান যাত্রীকে আটক করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন জানান, রাত ১০টার ফ্লাইটে মালিন্দো এয়ার লাইন্সের একটি ফ্লাইটে মনিরের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।

বিমানবন্দর বর্ডিং ব্রিজ এলাকায় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্তৃপক্ষ তাকে আটক করে তল্লাশি চালায়।

এ সময় তার ব্যাগ থেকে ৫০ হাজার সৌদি রিয়াল ও ২০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জিয়াউদ্দিন।

এআর