ফসলের মাঠ ও ফাঁকা স্থানে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার সারা দেশে তাল গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।
জানা গেছে, বজ্রপাত ঠেকাতে সারাদেশে ১০ লাখ তাল গাছ লাগানো হবে।
তাল গাছ লাগানোর ফলে থাইল্যান্ডে মৃত্যুর সংখ্যা কমেছে।থাইল্যান্ডের এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকারও তাল গাছ লাগানোর সিদ্ধন্ত নিয়েছে।
একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এমন কথা জানান দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থা মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল।
বাংলাদেশে বজ্রপাতে মৃত্যুর সঠিক কোন পরিসংখ্যান নেই। তবে আবহাওয়া অধিদপ্তরের তালিকায় ২০১০ সাল থেকে দেড় হাজারের মতো মানুষ মারা গেছে। দুর্যোগ ফোরামের তথ্য মতে, ২০১১ সালে ১৭৯ জন, আর ২০১৫ সালে ২৭৪ জন মারা গেছেন।
জারিফ





