রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, যাত্রী উঠা-নামা করার সময় দুর্বৃত্তরা হঠাৎ দৌড়ে এসে ওই বাসটিতে আগুন দিয়ে চলে যায়।
তারা আরো জানায়, এ ঘটনায় কেউ আহত নেই। পুলিশ ঘটনাস্থলে ছিলো না, তাই কেউ আটকও নেই।
জেআই





