খাগড়াছড়ি জেলার কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে ডিবি। বুধবার রাত সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি। অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক তীথংকর দাশ।
আটককৃতরা হলেন খাগড়াছড়ি পৌর সভার ভান্ডার টিলা এলাকার মৃত মক্তল হোসেনের ছেলে মোঃ মোশারফ হোসাইন(২৮), ভাইবোনছড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মোঃ রমযান আলী (৩০)। খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক তীথংকর দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৭ টার দিকে খাগড়াছড়ি সরকারী কলেজের গেইট এলাকার মাঠ হতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃত দুজনই খাগড়াছড়ি পৌর শহরের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে বলে জানয় পুলিশ।
আবু বকর/জারিফ





