সরকার বিরোধী নাশকতা ও ভাঙচুর মামলার পলাতক আসামি ময়মনসিংহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ জুন) রাত ৯টার দিকে শহরের হাজীবাড়ি মোড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ পুলিশের ৩ নম্বর টাউন আউট পোস্টের (টিওপি) পরিদর্শক মো. মনিরুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমানকে নিয়ে তিনি মাসুদকে গ্রেফতার করতে অভিযান চালান। পুলিশ ভ্যান দেখে দৌড় দিলে ধাওয়া করে তাঁকে গ্রেফতার করা হয়।
মাসুদের ঘনিষ্ঠ কর্মী রাজিব খান পাঠান জানান, মাসুদের নামে ২৭টি মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় জামিনে রয়েছে। সম্প্রতি নতুন করে ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
এমবি





