রাজবাড়ীর পাংশার ৫ খুনের মামলার আসামি চরমপন্থী নেতা মোবারক ওরফে বাংলা ভাইকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে তাকে প্রেফতার করা হয়। মোবারকের বাড়ি জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর রামনগর গ্রামে।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি দাবি করে বলেন, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) আঞ্চলিক কমান্ডার বাংলা ভাই। তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি ২০০৯ সালে কুষ্টিয়া থেকে পাংশার হাবাসপুরে আসা ৫ শ্রমিক হত্যা মামলার অন্যতম আসামি।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম//জেইউ
জাতীয়
রাজবাড়ীতে চরমপন্থী নেতা গ্রেফতার
রাজবাড়ীর পাংশার ৫ খুনের মামলার আসামি চরমপন্থী নেতা মোবারক ওরফে বাংলা ভাইকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।