কুষ্টিয়ায় শার্টারগান সহ এক অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে । আজ বুধবার কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ছাব্বিরুল আলমের দিক নির্দেশনায় ডিবির এএসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুষ্টিয়া মডেল থানাধীন মোল্লা তেঘরিয়ার কুষ্টিয়া মেডিকেল হোমিওপ্যাথিক কলেজের সামনে থেকে মোঃ জিন্না আহমেদ(৩২), পিতা-মৃত তৈয়ব আলী 'কে একটি সচল শার্টারগান (এলজি) সহ হাতে নাতে আটক করেন।
এ বিষয়ে ১৯৭৮ সালের আমর্স এ্যাক্টের ১৯ (এ) ধারায় কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। মামলা নং-১৯, তারিখ-২০/০৪/২০১৬ ।
এআই





