দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থল বন্দরের অবকাঠামো উন্নয়ন ও কাস্টমসের রাজস্ব আহরেনর বিষয়ে সর্বস্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে যৌথ মতবিনিময় সভা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৩জুলাই) বেলা ১২টায় বেনাপোল কাস্টমস হাউজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা শুরু হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো: নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়,বেনাপোল কাস্টমস কমিশনার মো: শওকত হোসেন, বেনাপোল বন্দর পরিচালক(ট্রফিক) আব্দুর রউফ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক,বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন,বেনাপোল সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কর্মাসের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমানসহ বাণিজ্যের সঙ্গে সম্পপৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাছির/এমই





