চট্টগ্রামে ব্যাটারিচালিত আবদুস সোবহান (৪০)নামে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার রাতে চন্দনাইশ উপজেলার বাগিচাহাটের বাইল্লা পুকুড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক আবদুস সোবহানের বাড়ি একই উপজেলায়। তাকে ছুরিকাঘাত করে অটোরিক্সা নিয়ে যায় দুর্বৃত্তরা।

চন্দনাইশ থানার ওসি বদিউজ্জামান বলেন, ধারালো অস্ত্র দিয়ে অটোরিকশা চালককে ছুরিকাঘাত করা হয়। প্রথমে স্থানীয় বিজিসি ট্রাষ্ট হাসপাতালে ও অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

পরে বদুল বাড়ি হাট এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয়।

ঢাকা, ৯ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ