নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজারের পশ্চিম পার্শ্বে ইকরা মাদ্রাসার সামনে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমির হোসেন (৬৫) নামে সাবেক ইউপি মেম্বার নিহত হয়েছে। আজ (বুধবার) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাবেক ইউপি মেম্বার আমির হোসেন বাড়ি থেকে সাগরিয়া বাজারে আসছিল। বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মোটর সাইকেল এসে ধাক্কা দেয়। এসময় তিনি গুরুতর আহত হন।
পরে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মারা যান। সাবেক মেম্বার আমির হোসেন সাগরিয়া বাজার বনিক সমিতির সভাপতি ও দুবার বুড়িরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড়ের মেম্বার নির্বাচিত হন। হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন।
এমএনজে





