রাজধানীর ওয়ারীর কপ্তানবাজারে বাসের ধাক্কায় আব্দুর রহামন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল ৪টার দিকে তিনি দুর্ঘটনায় আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যান।

আব্দুর রহিম ফকিরাপুলের গরমপানির গলির একটি বাসায় থাকতেন। তার বাবার নাম মন্নাফ আলী।

বড় ভাই আব্দুল হান্নান জানান, তার ভাই দুপুরে বাসার পালক কবুতরের জন্য খাবার কিনতে কাপ্তানবাজার যান। সেখান থেকে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

ওয়ায়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুল মিয়া বলেন, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক বা হেলপারকে আটক করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

কেএইচ