রংপুর শহরে স্কুলছাত্রী মাসুদা আক্তারকে অ্যাসিড নিক্ষেপের দায়ে এক আসামিকে ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার রংপুরের জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেয়।
আসামিদের মধ্যে আরিফুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ এবং আলাল ও দুলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুইজনকে খালাস দেয়া হয়েছে।
২০১২ সালে শহরের বাবু খাঁ এলাকায় নিজের বাড়িতে এসিড হামলার শিকার হয় মাসুদা।
জেআই





