দিনাজপুরের ঘোড়াঘাট থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকারচালক মো. মিলন মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।
উপজেলার খেতাব মোড় থেকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। মিলন উপজেলার কুড়াহার গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার অফিসার ইন চার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, আটক মিলন ঘোড়াঘাট উপজেলা থেকে প্রাইভেটকারে চারটি বস্তায় ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মামলা করা হয়েছে।
কেএইচ





