বিয়ের অনুষ্ঠানে চোলাই মদ পান করে ৩ জনের মৃত্যু হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাসানী রবিদাস (৪০),রবিলাল দাস (৩৫) এবং ঘটনা স্থলে মুখলাল দাস (৪০) মারা যান।
গাইবান্ধার পলাশবাড়ীতে সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
এর আগে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামে মুখলাল দাসের মেয়ে নীলা রানী দাসের বিয়ের অনুষ্ঠানে শনিবার ভোরে চোলাই মদপান করে অসুস্থ হয়ে পড়েন ওই তিনজন।
মুখলাল দাস পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মতিলাল দাসের ছেলে, রবিলাল দাস বগুড়া সদরের সূত্রাপুর এলাকার লক্ষণ লাল দাসের ছেলে ও ভাসানী রবিদাস রংপুর সদরের শাপলা চত্বর এলাকার জাগারাম রবিদাসের ছেলে।
এদিকে ঘটনাটি ঘটার পর থেকে মুখলাল দাসের পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হলেও হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা মারা গেলে সোমবার দুপুরে ঘটনাটি স্থানীয় সাংবাদিকরা জানতে পারেন।
স্থানীয়রা জানান, মুখলাল দাসের মেয়ে নীলা রানী দাসের বিয়ের অনুষ্ঠানে ওই তিনজন একত্রিত হয়ে শনিবার ভোরে মদ পান করে। এরপর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মুখলাল দাস মারা যান।
পরে অসুস্থ অবস্থায় রবিদাস ও ভাসানী দাসকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তাদের মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এমকে