বাগেরহাটের মোরেলগঞ্জে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দেলোয়ার তালুকদার (৪০), নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ( ০১ জুন ) ভোর ৫ টার দিকে মোরেলগঞ্জ-শরণখোলা সড়কের মাঝি বাড়ি নামক স্থানে এই ঘঠনা ঘটে।

নিহত মটর সাইকেলের চালক দেলোয়ার হোসেন তালুকদার উপজেলার খাউলিয়া ইউনিয়নের মানিকজোড় গ্রামের মোতালেব তালুকদারের ছেলে।

মৎস্য ব্যবসায়ী শাহীন ইলিশ মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে মানিকজোড় গ্রামের দেলোয়ার তালুকদারের মোটর সাইকেলে বাগেরহাট যাচ্ছিল। এ সময় মাঝি বাড়ি নামক স্থানে ঢাকা থেকে শরণখোলাগামী পর্যটক নামক পরিবহনের (ঢাকা মেট্রো-ভ-১১-৬৬১৪) সাথে যাত্রীবহনকারী ভাড়ায় চালিত মটর সাইকেলটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর ৫টার দিকে দেলোয়ার তালুকদার ও শাহিনকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডা. মুফতি কামাল হোসেন দেলোয়ারকে মৃত ঘোষনা করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে যাত্রী শাহীনকে মুমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেলে স্থানান্তর করেন।

গুরুতর আহত শাহীন শিকদার (২৮) একই এলাকার নাসির শিকদারের ছেলে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরে পর্যটক পরিবহনের চালক মোরেলগঞ্জের কেয়ার বাজার এলাকার মনির গাড়িটি কেয়ার বাজারে ফেলে রেখে পালিয়ে যায়। গাড়িটির মূল ড্রাইভার শরিফুল ইসলাম সাইনবোর্ড এলাকা থেকে গাড়িটির বদলী ড্রাইভার মনিরের হাতে দিয়ে তিনি সেখানে থেকে বিশ্রামে চলে যান বলে জানা গেছে। পুলিশ ঘাতক পরিবহনটি আটক ও মোটর সাইকেলটি উদ্ধার করেছে।

এমই/রফিকুল