দৌড়বিদ, সাইক্লিস্ট ও পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে সড়কে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের সলংগা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে চলনবিল রানার্স এবং সিরাজগঞ্জ রানার্স এর যৌথ আয়োজনে প্রতিবাদের অংশ হিসেবে রাস্তায় সাইকেল লেনের দাবীতে ১০ কি.মি. দৌড় প্রতিযোগীতা করেন।

দৌড় প্রতিযোগীতা সকাল ৬টায় সলঙ্গা ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে হাটিকুমরুল হাসানপুর থেকে আবার সলঙ্গা ডিগ্রি কলেজে এসে সকাল ৭.১৫ মিনিটে শেষ হয়।

দৌড় শেষে সংক্ষিপ্ত আলোচনা ও সলঙ্গা প্রেস ক্লাবের সামনে মানববনদন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ রানার্স এর এডমিন ডা. প্রণব কুমার সাহা, এস.এম আসমাউল শাওন, মোঃ সামিউল ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, চলনবিল রানার্স এর এডমিন ও চলনবিল হাফ ম্যারাথনের আয়োজক প্রশান্ত কেরকেটা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দিক দত্ত, জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপসম্পাদক বিজয় দত্ত( কিরণ), বিশিষ্ট ব্যবসায়ী রাজিব সাহা,আইনজীবী মোঃ মশিউর রহমান, সিরাজগঞ্জ সাইক্লিস্ট গ্রুপের মার্টিন,বাসুদেব ও সুনীল প্রমুখ।

উল্লেখ, গত ৭ই আগষ্ট দৌড়বিদ, সাইক্লিস্ট ও পর্বতারোহী রেশমা নাহার রত্নাকে ঢাকা সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্দ্যানের সড়কে সাইকেলে আরোহন অবস্থায় একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান।পেশায় তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। ঘটনার ২ সপ্তাহ পরে মাইক্রোবাসসহ ঘাতক চালককে তেজগাঁও থানা পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন।

নাজমুল/এমবি