রাজধানীতে ধর্ষণের শিকার হয়েছে সাত বছরের এক শিশু। বৃহস্পতিবার সকালের দিকে রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষিত শিশুকে রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) নিয়ে আসা হয়।

এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নুরুল ইসলাম নামের (৬৫) এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এবি