জামালপুরের দেওয়ানগঞ্জ উজেলার সিমান্তপুরের একটি গ্রাম থেকে পুলিশ ৩,৭৪০টি গুলি উদ্ধার করেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিলো ঐ গুলিগুলো।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এক জন দিনমজুর মাটি কাটার সময় গুলিগুলো দেখতে পায়।

আবদুল মামুন নামে এক ব্যক্তি ঐ জমির মালিক এবং তিনি ঐ গ্রামের বাসিন্দা।

ওসি আরও জানান, গুলিগুলো বেশ কয়েক বছর আগে মাটির নিছে রাখা হয়েছিলো। এ কারণে ধুলো-বালিতে মিশে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে।

এমকে