রাজধানীর মতিঝিল এজিবি কলোনির সামনে ককটেল হামলাকারী সন্দেহে বাসেদ (৩৮) নামের এক ব্যক্তি পিটিয়েছে যুবলীগ নেতা-কর্মীরা।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে যুবলীগের নেতা-কর্মীরা ওই এলাকায় একটি মিছিল বের করেন। এজিবি কলোনির সামনে আসলে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়।
এসময় ককটেল হামলাকারী সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে রক্তাক্ত করে। গুরুতর আহত অবস্থায় মতিঝিল থানার এসআই মাসুদ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
বাসেদ জানান, তিনি ফতুল্লার ভূঁইগড় এলাকায় থাকেন। কাপড়ের ব্যবসা করেন। ব্যবসার কাজেই ওই এলাকা দিয়ে তিনি যাচ্ছিলেন।
এএইচ





