টেকনাফ সীমান্তে দেড় কোটি টাকার মূল্যের ৫০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটের বিশাল চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সন্ধ্যা ৬ টার দিকে ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মো: আবু জার আল জাহিদ বিজিবিএম, পিজিবিএম এর নেতৃেত্ব নাজির পাড়া বিওপির জওয়ানরা গোপন সংবাদে ৪ নং সুইচ গেইট সংলগ্ন নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

জব্দ ইয়াবা গগনা করে দেড় লাখ পিচ পাওয়া যায়। জব্দ ইয়াবা ট্যাবলেটের মূল্য দেড় কোটি টাকা বলে জানায়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে বিজিবি সূত্রে জানা যায়।

জব্দ ইয়াবা ট্যাবলেট বর্তমানে ২ ব্যাটালিয়ন সদর দফতরে জমা বাখা হবে এবং যা পরিবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্হিতিতে ধ্বংস করা হবে বলে জারিয়েছেন বিজিবি ২ ব্যাটলিয়ান অধিনায়ক লে: কর্নেল মো: আবু জার আল জিহাদ।

এসএম