মানিকগঞ্জে আনসার ক্যাম্পের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে একটি থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আনাসার ক্যাম্পের বিপরীতদিকে বধুবরণ কমিউনিটি সেন্টারের পাশের গ্যারেজে শুভযাত্রা নামের একটি বাসে আগুন দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের বেশ কিছু অংশ পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কেএইচ





