নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা থেকে বিদেশী পিস্তলসহ ফয়সাল (২৮) নামের এক ব্যাক্তি আটক করেছে পুলিশ।

বুধবার ভোরের দিকে ওসি আইনুল হকের নেতৃত্বে পৌরসভার আটিয়া বাড়ী পোল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত মো. ফয়সাল চৌমুহনী পৌরসভার রেল লাইন সংলগ্ন করিমপুর গ্রামের ভান্ডারি বাড়ীর আবু মিয়ার ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী ফয়সালকে আটক করা হয়েছে। ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।

এমকে