চট্টগ্রামে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ আবদুল আলীম রানা (২৬) এবং ফয়সাল (২৪) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাত পৌনে ১১টার দিকে নগরীর কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
কোতোয়ালী থানার উপ এসআই জহির হোসেন বলেন, আটককৃত দুই ব্যক্তি নগরীর স্টেডিয়াম এলাকায় ঘোরা ফেরা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আটককৃত সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য এবং তাদের বিরুদ্ধে চট্টগ্রামের লোহাগাড়া থানায় ডাকাতি মামলা হয়েছে। রাতেই আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এআর





