জাতীয় প্রেসক্লাব পেশাজীবীদের প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের প্রাক্তন সভাপতি ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
তিনি বলেন,‘প্রেসক্লাব কোনো নেতার দলীয় কার্যালয় নয়। এটাকে রাজনৈতিক নেতাদের দলীয় কেন্দ্র হিসেবে ব্যবহার করতে আর দেয়া হবে না। এখানে কোনো রাজনৈতিক দলের সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।’
সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিএফইউজের একাংশের বর্তমান সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আগামী কাল প্রেসক্লাবের ওপর তলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে। এর পর যদি দলীয় কোনো সভা-সমাবেশ হয় তবে সাংবাদিক ইউনিয়ন তা প্রতিহত করবে।
একে





