রাতের আঁধারে ৪টি পান পুঞ্জির দু'শতাধিক পান গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুঞ্জির মালিক।

মৌলভীবাজারের বড়লেখায় ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নালিখাই পানপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে পুঞ্জির মালিক টলবিলামিন খাসিয়া জানান, ঘটনাটি তিনি থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেছেন।

এআর