চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে এক লাখ টাকা মূল্যমানের জাল নোটসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে হাটহাজারী উপজেলা সদরের বাজার থেকে মোহাম্মদ ওসমান (৩৬) নামের এই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত ওসমান সংঘবদ্ধ জাল নোট তৈরি ও বাজারজাতকারী চক্রের দলনেতা। তিনি দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

গ্রেফতারের পর ওসমানের হেফাজতে থাকা এক লাখ টাকা মূল্যমানের ১০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর গ্রামের বাসিন্দা ওসমানের বিরুদ্ধে মুদ্রা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।

এমকে