রাজধানীর গুলিস্তানে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মোসাদ্দের জামান মুক্তার (৩৭) নামে এক ব্যবসায়ীর দেড়লাখ টাকা খোয়া গেছে।

রোববার দুপুরে ফুলবাড়িয়া সুন্দরবন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিক গ্রামে। তিনি লোহাগড়া উপজেলা শহরে ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করেন।

মোসাদ্দেরের ভাই মিলন জানান, তার ভাই মালামাল কিনতে প্রতিমাসে ঢাকায় আসেন। রোববার ভোরে তিনি লোহাগড়া থেকে ঢাকার উদ্দেশে দেড়লাখ টাকা নিয়ে রওয়ানা দেন। দুপুরে পথচারীদের একজন মুক্তারের মোবাইল থেকে নম্বর যোগাড় করে মিলনকে জানান, তার ভাই গুলিস্তানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে।

মিরপুর থেকে এসে মিলন তার ভাইকে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পরিদর্শক এসআই মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ