ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ইয়াছিন (৩০) নামে ১ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১৫ জন।
আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বীরাখালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের রুকন উদ্দিনের সঙ্গে আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে দু’পক্ষের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খালেকের পক্ষের ইয়াছিনের (৩০) মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।
এমএম





