ভারতে গরু আনতে যাওয়ায় মুকুল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশীকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।
শনিবার ভোর রাত ৩টার দিকে বাংলাদেশের কুশখালি সীমান্তের বিপরিতে ভারতের শরুপনগর থানার খলিফা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মুকুল সাতক্ষীরা সদরের খাওয়াল খালি গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
নিহত মুকুল হোসেন সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
গ্রামবাসী জানান, মুকুলসহ কয়েকজন রাখাল ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। পথে ভারতের দুবলা এলাকায় সে দেশের খলিষা ক্যাম্পের বিএসএফ সদস্যরা কুপিয়ে হত্যা করে। পরে সঙ্গীরা তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন।
কুশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু রায়হান বলেন, আমরা শুনেছি, ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ একজনকে হত্যা করেছে।
সাতক্ষীরা-৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এএইচ





