ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকা থেকে মোবারক হোসেন (২৬) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ । বুধবার দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাকে আটক করা হয় ।

পুলিশ বলছে, মোবারক ডাকাত। তাঁর বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১২টার দিকে ওই এলাকায় ১০-১২ জন ডাকাত যানবাহনে ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে মোবারককে আটক করে। পুলিশ তাঁর কাছ থেকে একটি পাইপগান ও দুটি গুলি উদ্ধার করে। ঘটনাস্থল থেকে দুটি ছোরা, দুটি বল্লম ও দুটি দা উদ্ধার করা হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহার ভাষ্য, মোবারকের বিরুদ্ধে সরাইল ও সদর থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হবে।

এম এ