শরীয়তপুরে আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় জেলা যুবলীগের নেতৃত্বে জেলা শহীদ মিনার থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর বর মুন্সী। জেলা আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মৃধা সভাপতিত্বে, বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়মী লীগে উপকমিটির সহসম্পাদ ইকবাল হোসেন অপু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক, সোহেব হোসেন ফারুক, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পদক নুহুন মাদবর, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পদক বিল্লাল হোসেন দিপু।
জেআই





