কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বেলা ১১ টায় নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, সিনিয়র সাংবাদিক রনেন রায়, অবসর প্রাপ্ত শিক্ষক সৈয়দ মুহম্মদ নাসিহ, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ, সংগঠনের আহবায়ক রফিকুল কাদির, যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, সামাজিক ব্যক্তিত্ব রানা সরকার, বুসরা তাবাসসুমসহ অন্যান্যরা।

ওএফ