শেরপুরে বাসচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শেরপুর-নালিতাবাড়ী সড়কের টেংরাখালি মোড়ে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারীশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওএফ





