জেলার মনোহরদী উপজেলায় নলকূপ স্থাপন করতে গিয়ে কৃষি জমিতে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাটেরকান্দা গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার জমিতে এ গ্যাস বের হচ্ছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার পাটেরকান্দা গ্রামের আব্দুর রাজ্জাক মিয়া তার কৃষি জমিতে সেচ দেওয়ার উদ্দেশে একটি অগভীর নলকূপ স্থাপনের জন্য র পূর্ব পার্শ্বে ধানি জমিতে মিস্ত্রীর মাধ্যমে বোডিং করা হয়। মিস্ত্রী আব্দুল মোতালিব ও তার সহকর্মীরা বোডিংয়ের পর ১০০ ঘন ফুট নিচ পর্যন্ত পাইপ নামানোর জন্য গর্ত করতে থাকেন। কিন্তু পাইপ ৪৫ ঘন ফুট নিচে যাওয়ার পর আটকে যায়। মিস্ত্রীরা ঘাম ঝরানো পরিশ্রম করেও পাইপ নিচে নিতে না পেরে এক পর্যায়ে বিশ্রাম নিতে যান।

মিস্ত্রীরা বিশ্রামের সময় দেখতে পান মাটির নিচে থাকা পাইপ হঠাৎ উপরে উঠে গেছে। এ সময় পাইপের সঙ্গে কালো রঙের পানি বের হতে থাকে। বিষয়টি তারা তেমন গুরুত্ব না দিয়ে গর্তে মাটি দিয়ে বাড়ি ফিরে আসেন। পরদিন বুধবার সকালে মিস্ত্রীরা পাশের অন্য জমিতে স্যালো মেশিন স্থাপন করতে গিয়ে পূর্বের স্থানে নিচ থেকে গ্যাস বের হওয়ার দৃশ্য দেখতে পান। গ্যাস পাওয়ার এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে ছুটে আসেন।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, ‘আমি সংবাদ শুনে মনোহরদী তিতাস গ্যাস সাব-স্টেশনের প্রকৌশলীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক পরীক্ষায় মিথেন গ্যাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্রুত পেট্রোবাংলার কর্মকর্তাদের অবগত করা হবে। সংশ্লিষ্ট বিভাগ গ্যাস নির্গমনের হওয়ার স্থানটি পর্যবেক্ষণ করার পর বাস্তব অবস্থা বলা যাবে।’

খবর পেয়ে ঘটনাস্থলে যান মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর হোসেন, ফায়ার সার্ভিসের মনোহরদী স্টেশন ইনচার্জ আব্দুস ছামাদ, গোতাশিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির প্রমুখ।

ইআর