চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাথিলা কৃষি খামারে ব্লাস্ট রোগে আক্রান্ত ৮৫ একর গম ক্ষেত পুড়িয়ে দেয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুল হাফিজের উপস্থিতিতে এ গম ক্ষেত পুড়িয়ে দেয়া হয়।
পাথিলা কৃষি খামারের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘বীজ উৎপাদনের জন্য খামারে এবার ৮৫ একর জমিতে গমের আবাদ করা হয়। গমের শীষ বের হওয়ার পর এবারই প্রথম বারের মত গমে ছত্রাকজনিত কারণে ব্লাস্ট রোগ আক্রমণ করে।
ইতিপূর্বে গম ক্ষেত এ রোগে আক্রান্ত হয়নি। যে কারণে আক্রমণ বুঝে উঠার আগেই ক্ষেতের সব গম চিটেতে পরিণত হয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কৃষি মন্ত্রণালয়কে জানানো হলে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সরেজমিনে এসে আক্রান্ত ক্ষেতগুলো পরিদর্শন করেন। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে রোগে আক্রান্ত এসব ক্ষেত পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।
এআই





