মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাস ও পিকআপের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন।
বৃহস্পতিবার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপ চালক লিটন হোসেন (২৫)। তিনি শিবালয় উপজেলার অন্যয়পুর এলাকার ওমর ড্রাইভারের ছেলে। অন্যজন ওই পিকআপের যাত্রী, তার নাম জানা যায়নি।
বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমীর হোসেন জানান, ঢাকামুখী মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও এক যাত্রী মারা যান। আহত হন ১০ থেকে ১২ জন।
আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
তিনি জানান, পিকআপচালক লিটনের লাশ পরিবারের স্বজনদের কাছে মধ্যরাতে হস্তান্তর করা হলেও নিহত অপর ব্যক্তির লাশ মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনায় আহতরা সবাই পিকআপের যাত্রী।
এমবি





