রাজধানীর মিরপুর মডেল থানাধীন শেওড়া পাড়া থেকে ২ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৬টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- পলাশ(২৪) ও সাজ্জাত(২৮)।

মিরপুর মডেল থানার এস আই আসাদুজ্জামান বলেন, শিবির কর্মীরা সকালে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েক জনের নাম পাওয়া গিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

ঢাকা, ২১‌ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ