চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় ২ শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও ১ জন আহত হয়েছেন।

বুধবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মদনহাট এলাকার মৃত কোরবান আলীর ছেলে মো: নাছির উদ্দীন (৫৫) ও ফতেয়াবাদ এলাকার বাসিন্দা মো: রুবেল হোসেন (২৫)। আহত দীলিপ কুমার চৌধুরী (৪৫) স্থানীয় ভবানীপুর এলাকার মৃত সুনীল কুমার চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, আহত তিনজনকে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা নাছির ও রুবেলকে মৃত ঘোষণা করেন। আহত দীলিপ কুমারকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

এমবি