ঝিনাইদহের চিফ জুডিসিয়াল আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
রোববার (০৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহত চারজনেকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি





