জামালপুরের বকশীগঞ্জের বাট্টাজোগ পূর্বপাড়া গ্রামে আগুনে সাতটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে চারটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।

শুক্রবার ভোররাত ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলেন- মোতালেব সরকার, আখের উদ্দিন, খোকা মিয়া, তারা, ময়না ও সামাদ মিয়া।

জানা গেছে, ভোরে তারা মিয়ার গোয়ালঘর থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

এ সময় গোয়াল ঘরে থাকা চারটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে মারা যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়।

খবর পেয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেএইচ